• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতের সঙ্গে তেল-গ্যাস উৎপাদন চুক্তি স্বাক্ষর

Oilঢাকা: অগভীর সমুদ্রের দু’টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি করলো পেট্রোবাংলা। সোমবার বিকেলে পেট্রো সেন্টারে পেট্রোবাংলা এবং ভারতের ওয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস করর্পোরেশন (ওএনজিসি) এ চুক্তিতে স্বাক্ষর করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ প্রমুখ।
ব্লক নম্বর ৪ এবং ৯ এর জন্য ভারতীয় কোম্পানির সঙ্গে এই চুক্তি হয়। চুক্তির আওতায় কোম্পানির ১৪ হাজার ২শ ৯৫ বর্গকিলোমিটার এলাকায় ২-বি সাইসমিক ছাড়বে ও দু’টি কূপ খনন করবে। এসব ব্লকে যদি গ্যাস বা তেল পাওয়া যায় তাহলে উত্তোলিত গ্যাস পেট্রোবাংলার কাছে বিক্রি করবে কোম্পানিটি। এক্ষেত্রে পেট্রোবাংলা যদি কিনতে না চায় সেক্ষেত্রে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে তারা।
উৎসঃ   বাংলানিউজ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ