জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে মায়িশা জামান মেধা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে নীলফামারীর জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।
মায়িশা তার ফলাফলে শিক্ষক অনিল চন্দ্র রায়, মা, বাবা ও ফুফি’র অবদান সবচেয়ে বেশি বলে জানান। সে উচ্চ শিক্ষা অর্জন করে ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের অসহায় মানুষের সেবা করতে চায়।
তার বাবা মোঃ মনিরুজ্জামান মানিক জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র ইন্সট্রাক্টর) এবং মা মোছা: লিমা খাতুন একজন আদর্শ গৃহিনী। মায়িশার উচ্চ শিক্ষার জন্য তার বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন।