• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

অডিওবার্তাটি প্রচার হয়েছে যুক্তরাষ্ট্র থেকে

ALL Kaydaঢাকা: আল কায়েদার ‘কথিত’ অডিওবার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচার করা হয়েছে। বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে জঙ্গি সংগঠনটির বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ ওই বার্তাটি শনিবার প্রচারের পর থেকেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অডিও বার্তার উৎসের সন্ধানে নামে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

গত তিনদিন ধরে এ ব্যাপারে অনুসন্ধান চালানোর পর নিশ্চিত হওয়া গেছে, জিহাদোলোজি ডট কম নামের ওয়েবসাইটটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি শহর থেকে পরিচালিত হয়।

বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসাইন খান সোমবার জানান, জিহাদোলোজি ডটনেট (jihadology.net) নামের সাইটটি বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে।

ওয়েবসাইটটি ২০১০ সালের ১০ আগস্ট চালু করা হয় বলে জানিয়েছে বিটিআরসি। জানা গেছে, সরকারের উচ্চ মহলের নির্দেশে জিহাদোলজি সম্পর্কিত সব ধরনের তথ্য প্রদানকারী সাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। সাইটটিতে জাওয়াহিরির আরো অনেক ধরনের বার্তা রয়েছে। এছাড়া জাবাত আল নুসরাহ, হিজবুল্লাহ, হরকাত আল শাবাবের মতো জঙ্গি সংগঠনের ব্যাপারে বিভিন্ন তথ্য রয়েছে ওয়েবসাইটটিতে।

জিহাদোলজির ওয়েবসাইটে আপলোড হওয়ার পরপরই জাওয়াহিরির কথিত অডিও বার্তাটি দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ২৮ মিনিট ৫৮ সেকেন্ডের অডিও বার্তাটিতে বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতিরোধের আহ্বান জানানো হয়। অডিওটি ২০১৩ সালের ৪ নভেম্বর তৈরি হলেও প্রথম আপলোড হয় চলতি বছরের ১৪ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ