• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর রেল কারখানার চোরাই লোহা আটক

Stoleসিসি নিউজ: সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা পাচারের সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছে। প্রায় ৩ লাখ টাকা মূল্যের ওইসব লোহা আটক করলেও চোরদের আটক করা সম্ভব হয়নি।

সূত্র মতে, রবিবার সন্ধ্যায় একটি পাওয়ার ট্রলিতে ৮ ফিট দীর্ঘ ১৪ পিস রেল লাইন পাচার করার সময় সৈয়দপুর বাইপাস সড়কে এলাকাবাসী তা আটক করেছে। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ সে গুলো উদ্ধার করে থানায় নিয়েছে। আটককৃত রেললাইনের মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রলির চালক পালিয়ে যাওয়ায় এই রেললাইন গুলো কার মাধ্যমে পাচার হচ্ছিল তা জানা যায়নি। তবে রাতেই পুলিশের পক্ষে বিসি,ইএল এ্যাট ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করে জানায়, প্রতিদিন লাখ লাখ টাকার লোহা পাচার করা হচ্ছে কারখানা থেকে। কারখানা থেকে এ লোহাগুলো পাচার করে গন্তব্যে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে বেশ কয়েকবার সেগুলো ট্রাক ভ্যানসহ এলাকাবাসী ও থানা পুলিশের হাতে ধরাও পড়েছে। কিন্তু তার পরেও কারখানায় লোহা চুরি থেমে নেই। লোহা চুরির সাথে বর্তমানে জড়িয়ে পড়েছে কারখানার বেশ কিছু রাঘব বোয়াল কর্মকর্তা ও কর্মচারী ও রেলশ্রমিক নেতারা। তাদের মাধ্যমে রাতের আধারে কারখানার নিরাপক্তা প্রহরীরা পাচারে সহযোগীতা করে থাকে। আর এসব লাখ লাখ টাকায় ক্রয় করে থাকে বেশকিছু সিন্ডিকেট গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ