রংপুর: কারমাইকেল কলেজের সাবেক জিএস ও জামায়াত নেতা আবুল কালাম আজাদকে নাশকতা ও বিশঙ্খলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কামাড়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে কালামের বিরুদ্ধে থানায় মামলা আছে। এ মামলাতেই তাকে গেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে কালামকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।