• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের চাকা বিষ্ফোরণ

Saidpur Airportসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ শেষে পার্কিং করার সময় বাংলাদেশ বিমানের বিজি-৪৯৩ একটি ফ্লাইটের পিছনের চাকা আকষ্মিক বিষ্ফোরণ ঘটেছে।  সোমবার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসে সৈয়দপুর বিমান বন্দরে ৪টা ৫০টি অবতরণের পর এই ঘটনা ঘটে।
সৈয়দপুর বিমান বন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ জানান, সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৪৯৩ ফ্লাইটি সৈয়পুর বিমান বন্দরে আবতরণ করে যাত্রী নামানোর পর পার্কিং করার সময় ওই ফ্লাইটের পিছনের ডানদিকের একটি চাকাটি আকষ্মিক বিষ্ফোরিত হয়। তবে তেমন কোন দূর্ঘটান ঘটেনি।
সোমবার বিকাল  ৫টার সময় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে  ৬২জন যাত্রী নিয়ে এই বিমানটি  সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ১২জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। চাকাটি বিষ্ফোরিত হওয়ায় বিমানটির ফিরতি যাত্রা স্থাগিত করা হয়।
সৈয়দপুর বিমান বন্দরস্থ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ব্যবস্থাপক  আবু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজি-৪৯৩ ফ্লাইটের সব কিছুই নতুন। কি কারণে চাকাটি বিষ্ফোরিত হয়েছে তা জানা সম্ভব হয়নি। মঙ্গলবার নিয়মিত ফ্লাইট আসবে, সেই ফ্লাইটে টেকনিক্যাল পার্সনসহ পরিবর্র্তিত চাকাও আসার পর এই ফ্লাইটটি যাত্রী নিয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ