উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত এক অটোরিকশার চালক ও ৪ যাত্রীর সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সোয়া ৯টায় দিকে নগরবাড়ী-বোলায়িলা সড়কের বোয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা হাটিকুমরুল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।