• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

ঈদ উপলক্ষে দিনাজপুর পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

VGF Rice Bitoron Pictureদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের মাধ্যমে উপ-বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবাল (১৪ জুলাই) সকালে দুইজন ভিজিএফ কার্ডধারী ব্যক্তিকে ১০ কেজি করে চাল তুলে দিয়ে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের প্রতিনিধি শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সেএম খালেকুজ্জামান রাজুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে ভিজিএফ কার্ডধারী ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রতিনিধি শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু। সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র সুষ্ঠুভাবে চাল বরাদ্দের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে চাল সংগ্রহের আহবান জানান। শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, দুস্থ-অসহায় মানুষ যাতে ভালভাবে ঈদ উদযাপন করতে পারে এ কারণে বর্তমান সরকারের প্রধানন্ত্রী শেখ হাসিনা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই চাল বরাদ্দ করেছেন। আপনারা দোয়া করবেন তিনি যেন দেশবাসির জন্য ভাল কাজ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ