• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

সাকিবের দুইশতম শিকার হাশিম আমলা

140611_1খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করছেন রিলে রুশো ও ডেভিড মিলার।

১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার ৪৭ সংগ্রহ রান।

দলীয় ৮ রানের মাথায় মুস্তফিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার ডি কক।

দলীয় ১৯ রানের মাথায় সাকিবের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফাফ ডু প্লেসিস।

দলীয় ৪৫ রানের মাথায় সাব্বির রহমানের হাতে ক্যাচে পরিণত করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দুইশতম উইকেট হিসেবে হাশিম আমলাকে শিকার করেন।

বুধবার দুপুর আড়াইটায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

এরআগে গত ১২ জুলাই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে এবং গত ১০ জুলাই প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৬১ রানের টার্গেটে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দুই দল এক এক জয়ে সিরিজে সমতায় রয়েছে। আজকের ম্যাচটি হবে ফাইনাল যারা জিতবে তারা সিরিজ জয় করবে। তবে এরআগে দক্ষিণ আফ্রিকার ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জয় লাভ করেছে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিলে রুশো, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারদিন, মরনে মর্কেল, কাইল অ্যাবট, ক্যাগিসো রাবাদা ও ইমরান তাহির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ