খেলাধুলা ডেস্ক: তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার ডেভিড মিলারের উইকেট তুলে নিয়ে দুইশ উইকেটের স্বাদ নেন নড়াইল এক্সপ্রেস। একই ম্যাচে সাকিব আল হাসান দুই উইকেট নিয়ে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
১৫৬তম ম্যাচে ২০০ উইকেট নিলেন মাশরাফি। ক্যারিয়ার সেরা বোলিং ২৬/৬। ওয়ানডেতে দেশের মাটিতে ১১৩ উইকেট নিয়েছেন টাইগার দলপতি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ২০৭ উইকেট নিয়েছেন তিনি ১৫৩ ম্যাচ খেলে।