সিসি ডেস্ক: আজ পবিত্র জুমাতুল বিদা। এর মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় জানানো হয়। দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, আজ জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এবার রোজা ২৯টি হলে কাল শনিবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর রোজা ৩০টি হলে ঈদ হবে পরদিন রোববার।
মাহে রমজানের বিদায়ী শুক্রবার মুসলমানদের জন্য অতি মূল্যবান। এ দিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য ও মাহাত্ম্য সর্বাধিক। রমজান মাসের সর্বোত্তম দিবস হলো জুমাতুল বিদা, যা মাহে রমজানে পরিসমাপ্তিসূচক শেষ শুক্রবারে পালিত হয়।