• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

সৌদিতে আইএসের ৪৩১ সদস্য গ্রেফতার

saudi_police1437242704আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সন্দেহভাজন (আইএস) ৪৩১ সদস্য গ্রেফতার হয়েছে। সৌদির আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী শনিবার তাদের গ্রেফতার করে।

বিবিসি ও আলজাজিরা অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী ও মসজিদে হামলা চালানোর পরিকল্পনা করছিল এসব জঙ্গিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়া সন্দেহভাজন এসব জঙ্গির অধিকাংশ সৌদি আরবের নাগরিক। তবে এদের মধ্যে সিরিয়া, ইয়েমেনসহ ছয়টি দেশের নাগরিক রয়েছে।

ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী জোটের বিমান হামলায় অন্তর্ভুক্ত রয়েছে সৌদি আরব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা প্রতি শুক্রবার নিরাপত্তাকর্মীদের গুপ্তহত্যার পাশাপাশি মসজিদে হামলার পরিকল্পনা করছিল। একটি কূটনৈতিক মিশন, নিরাপত্তা বাহিনী ও সরকারি ভবন ও স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল তাদের।

এপ্রিলে সৌদি আরব এমন একটি হামলা পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ৯৩ জঙ্গিকে গ্রেফতার করে। ওই সময় জঙ্গিরা রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ