• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে নিহত ৬

nihotoচট্টগ্রাম : প্রবল বৃষ্টিতে চট্টগ্রামের বায়েজিদে পাহাড়ধসে ও মতিঝর্না এলাকায় দেয়ালধসে একই পরিবারের ৩ সদস্যসহ মোট ছয়জন নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ৩টার মধ্যে দেয়াল ও পাহাড় ধসের ঘটনা ঘটে।

চট্টগ্রামের আগ্রাবাদের ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে জানা যায়, গভীর রাতে বায়েজিদ বোস্তামি থানার আওতাধীন আমিন কলোনি এলাকায় পাহাড়ধস এবং মতিঝর্না এলাকায় দেয়াল ধসের ঘটনা ঘটে। এর মধ্যে লালখান বাজার মতিঝর্না এলাকায় দেয়াল ধসে একই পরিবারের মা ও তার দুই শিশু কন্যা নিহত হয়েছে। তারা হলেন- মরিয়ন বেগম (৩২), তার শিশু কন্যা আখি আক্তার (৫) এবং সুরাইয়া আক্তার (২)।

অপরদিকে বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনি এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছে তিনজন।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনেরও একটি টিম ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ