• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে নকল ভিজিএফ কার্ড তৈরির দায়ে কারাদন্ড

Adalotসিসি নিউজ: সৈয়দপুরে নকল ভিজিএফ কার্ড তৈরির দায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ দণ্ডাদেশ দেন।

সৈয়দপুর থানার থানার জরুরী অফিসার উপ-পরির্দশক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নে দুস্থদের তালিকা তৈরি ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছিল। এর আগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড তুলে দেওয়া হয়। আজ শুক্রবার সকাল থেকে ওই কার্ড দেখে দুস্থদের মধ্যে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হচ্ছিল। এ সময় এক ব্যক্তি কার্ড হাতে লাইনে দাঁড়িয়ে ভিজিএফ এর চাল নিতে গেলে সংশ্লিষ্টদের সন্দেহ হয়। এ সময় তার কার্ডটির সঙ্গে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত কার্ডর মিলিয়ে দেখা যায় ওই কার্ডটি নকল। এ সময় তাকে নকল কার্ড তৈরি করে ভিজিএফর চাল নিতে আসার অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় ভিজিএফ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক নকল ভিজিএফ কার্ড তৈরির দায়ে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত রশিদুল ইসলাম (৪৫)  উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রক্ষত্তর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

অপরদিকে, শহরের ব্যস্ততম শহীদ তুলশীরাম সড়কের নাটোর দই ঘর সংলগ্ন রিকশাভ্যান স্ট্যান্ড থেকে একটি  রিকশাভ্যান চুরির সময় মো. আমিনুল (২০) নামের এক কিশোরকে হাতেনাতে আটক করে জনতা। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। পরে তাকে ভ্রাম্যমাল আদালতের মাধ্যমে তিন দিনের কারাদণ্ড প্রদান করে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইসমাইল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ