• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

মাগুরায় বজ্রপাতে মা-মেয়ে আহত

Bojropatমাগুড়া: মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কামারপাড়ায় বজ্রাঘাতে ফুলবানু (৪০) নামে এক নারী ও তাঁর মেয়ে জিনিয়া (১৯) গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ফুলবানু ওই গ্রামের জামান মিয়ার স্ত্রী।

মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে সাংসারিক কাজ করছিলেন মা ফুলবানু ও মেয়ে জিনিয়া। এ সময় বজ্রপাত হলে আহত হন তাঁরা। তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ