সিসি ডেস্ক: নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নে গলাকেটে ৩ ভাইকে হত্যা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার ওই ইউনিয়নের কাজী নগর এলাকায় এ ঘটনা ঘটে।
তিন ভাই হলেন- হারুণ, বাবুল, কামাল উদ্দিন।
এর মধ্যে কামাল উদ্দিনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে আরএমও ফরিদ উদ্দিন জানিয়েছেন।
নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন স্বপন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওই চেয়ারম্যান।