• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারাগারে রিজভীকে ডিস্টার্ব করছে বেজি

Rijviঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে একটি বেজি উৎপাত করছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।

আইভি বলেন, ‘ঈদের দিন আমি তাকে (রিজভী) দেখতে যেতে পারিনি। তবে যারা গিয়েছিল তারা আমাকে বলেছে, সে খুব ভালো নেই। আর তার শরীরও বেশি ভালো না এবং তার চেহারা খুব মলিন ও মুখটা একেবারে শুকনা দেখাচ্ছিল। এছাড়া তিনি অভিযোগ করেছেন, কারাগারে বড় একটা বেজি তাকে ডিস্টার্ব করে।’

কারাগারে বেজি আসবে কোথা থেকে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না বেজি আসলো কোথা থেকে। তবে প্রতিদিন তাকে ওই বেজিটা ডিস্টার্ব করে। আর সে বেজি খুব অপছন্দ করে। এই বিষয় নিয়ে তিনি খুব টেনশনেও আছেন।’

বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমি এখনো জানি না।’

ঈদের দিন বোন, দুলাভাই, বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা কারাগারে রিজভীকে দেখতে গিয়েছিলেন বলেও জানান তিনি।

কিছু রান্না করে দিয়েছিলেন কি না- জানতে চাইলে বলেন, ‘হ্যাঁ তার জন্য অনেক কিছুই আমি নিজের হাতে রান্না করে দিয়েছি। সে যা যা খেতে পছন্দ করে সেগুলোই মূলত ঈদের দিন আমি রান্না করেছি।’

কী কী খাবার পাঠিয়েছেন- জানতে চাইলে বলেন, ‘কারাগারে তাকে পাঠানো খাবারগুলোর মধ্যে রয়েছে- ভাত, মাছ, মাংস, সেমাই ইত্যাদি। তবে আমি মাংস পাঠাতে চাইনি। কারণ, আমি জানি তিনি মাংস খাবেন না, মাছ খাবেন।’

দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্টি রাজনৈতিক উত্তাপের মধ্যে চলতি বছরের ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশান পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাবের হাতে আটক হন রিজভী। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নিয়ে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ