• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে আধাবেলা হরতাল পালিত

Hortalহবিগঞ্জ: শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি বিএনপি নেতা জি কে গউছের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে ডাকা আধাবেলা হরতাল কোনো ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে।

হামলার প্রতিবাদে সারা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়েছিল বিএনপি। তবে ঈদে জনদুর্ভোগের কথা বিবেচনা করে পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে।

হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত এই মেয়রের উপর হামলার পর জেলা বিএনপি এই কর্মসূচি ডেকেছিল।

হরতালে রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহর থেকে দূরপাল্লার কোনো বাসও ছাড়েনি।

শহরের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিকেটিং, পথসভা ও মিছিল করে। পথসভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আমিনুর রশীদ এমরান বক্তৃতা করেন।

ঈদের দিন শনিবার সকালে হবিগঞ্জ জেলা কারাগারে আরেক বন্দি জি কে গউছকে লোহার রড দিয়ে আঘাত করেন বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

চিকিৎসার জন্য তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ