• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

তিনতলা থেকে পড়েও রক্ষা পেলেন শিশু

Chadpurচাঁদপুর: চাঁদপুর শহরের পুরনো বাজার মোম ফ্যাক্টরির কাছে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়েও প্রাণে বেঁচে গেছে ফরহাদ (২) নামে একটি শিশু। সোমবার (২০) জুলাই সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরহাদ স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝির বাড়ির ভাড়াটিয়া শ্রমিক মো. শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় মো. মিজানুর রহমান জানান, সন্ধ্যায় শিশুটিকে কোলে করে তার দাদি বাড়ির ছাদে ওঠেন। এসময় তিনি শিশুটিকে কোল থেকে নামিয়ে একটু অন্যদিকে তাকান।

এই ফাঁকে কাক দেখে ধরতে গিয়ে শিশুটি ছাদের রেলিংয়ের ফাঁকা দিয়ে নিচে একটি ঘরের টিনের চালার ওপর পড়ে যায়।

এসময় দাদির চিৎকার শুনে শিশুটির চাচা সুমন চাল থেকে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক জানান, শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শিশুটির ডান হাত ভেঙে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ