• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাঁধা

Nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পুলিশের বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড। তবে পুলিশের উপস্থিতিতে দলীয় কার্যালয় চত্তরের সামনে প্রতিবাদ সভা করেছে বিএনপির এই ছাত্র সংগঠনটি।
বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আকরামুল হোসেনের মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি দর্লীয় কার্যালয় থেকে বাজার অভিমুখে যাওয়ার সময় বাটার মোড়ে পৌছলে পুলিশ মিছিলটি দর্লীয় কার্যালয়ে ফিরিয়ে দেয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে পৌরছাত্র দলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে করে ছাত্রদলের নেতা কর্মীরা।
সমাবেশে জেলা ছাত্র দলের আহবায়ক মোর্শেদ আযম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরমান আলী, সদর উপজেলার যুগ্ম-আহবায়ক সালেকিন আহমেদ সজীব, আবু সাঈদ বাবু ও নীলফামারীর সরকারিকলেজ শাখার যুগ্ম-আহবায়ক সেলিম রেজা বক্তব্য দেন।
অভিলম্বে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে মুক্তির দাবি জানিয়ে বক্তরা বলেন, ছাত্রদলকে  বর্তমান সরকার ভয় পায়। যার কারণে এই সরকারের কাছে কোন অভিযোগ না থাকলেও আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি আকরামুল হোসেনকে আটক করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করেছে। এছাও কেন্দ্রীয় ছাত্র দলের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ