• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

রংপুরে বরখাস্ত হচ্ছেন জামায়াত সমর্থক শিক্ষক-কর্মচারী

Jamat-2015সিসি ডেস্ক: হত্যা, নাশকতা ও সন্ত্রাসের মামলায় চার্জশিটভুক্ত রংপুরের দেড় হাজার শিক্ষক-কর্মচারীকে বরখাস্ত করা হচ্ছে। তারা সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে সক্রিয়। ইতিমধ্যে চার মামলায় চার্জশিটভুক্ত আসামি মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির ও মিঠাপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম রব্বানীসহ বেশ কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গোলাম রব্বানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শপথ নিতে গিয়ে গ্রেফতার হন। তখন থেকে তিনি কারাগারে আছেন।

জানতে চাইলে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বিধিমালা অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারী হত্যা, নাশকতা, সন্ত্রাসী মামলায় গ্রেফতার ও চার্জশিটভুক্ত হলেই তাকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। রংপুরে নাশকতার মামলায় চার্জশিটভুক্ত জামায়াত ঘরানার দেড় হাজার শিক্ষকের তালিকা পাওয়া গেছে। যারা এখনো বরখাস্ত হননি তাদের দ্রুত বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার রায়ে সাজাপ্রাপ্ত হলে তারা চূড়ান্তভাবে বরখাস্ত হবেন।

জেলা শিক্ষা কর্মকর্তা রুখসানা বেগম বলেন, নাশকতার মামলায় চার্জশিটভুক্ত জামায়াতপন্থি শিক্ষকদের তালিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। অন্যদের বরখাস্ত করতে ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি-পরবর্তী বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতাল চলাকালে পুলিশকে মারধর, অগি্নসংযোগ ও ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, সদর উপজেলায় ব্যাপক নাশকতা চালায়। পীরগাছায় পিটিয়ে হত্যা করা হয় এক পুলিশ কনস্টেবলকে। মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা মেরে পুড়িয়ে মারা হয় শিশু ও নারীসহ ছয়জনকে। এতে দগ্ধ হন ৩০ জন। এসব ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে ৯৩টি নাশকতার মামলা করা হয়। ১ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ৯২টি মামলায় জামায়াত-শিবিরের ৩ হাজার ১৭৮ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫২১ জন জামায়াত নেতা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত। মামলা দায়েরের পর থেকে তারা আত্দগোপনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ