খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৫ রান। ব্যাট করছেন মুশফিকুর রহিম (২৮) ও সাকিব আল হাসান (৪)। প্রথম ইনিংসে প্রোটিয়াদের থেকে আর ৫৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
এর আগে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে অলআউট করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। ক্ষতি পুষিয়ে নিতে আজ তৃতীয় দিনে ৯৮ ওভার খেলানোর সিদ্ধান্ত হয়েছে।