• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টুইটারে নিকি-সুইফট লড়াই

niki-minaj1429181495বিনোদন ডেস্ক : মাইক্রোব্লগিং সাইট টুইটারে জমে উঠেছে পপ তারকা নিকি মিনাজ এবং টেইলর সুইফটের লড়াই। তাদের এ লড়াই এখন পশ্চিমা শোবিজ জগতে প্রধান আলোচনার বিষয়।
গত মঙ্গলবার প্রকাশ করা হয় এবারের এমটিভি ভিডিও অব দ্য ইয়ারের মনোনয়নের তালিকা। বিশ্বজুড়ে ঝড় তুললেও এ মনোনয়নে স্থান পায়নি নিকি মিনাজের ‘অ্যানাকোন্ডা’। আর এ বিষয়টিতে ভীষণ ক্ষেপেছেন ‍নিকি মিনাজ।
এক টুইটে লিখেছেন, ‘তোমার ভিডিওতে যদি সুন্দর সুন্দর স্লিম মডেল থাকে, তাহলেই শুধু মনোনয়ন পাবে।’
আক্রমণটা যে তাকে লক্ষ্য করেই করা হয়েছে বুঝতে কষ্ট হয়নি টেইলর সুইফটের। কারণ ‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগে মনোনীতদের মধ্যে তিনিই একমাত্র নারী।
taylor-swift-617x330সুইফটও ছেড়ে কথা বলার পাত্রী নন, মিনাজকে লক্ষ্য করে লিখেছেন, ‘তোমাকে সমর্থন ও ভালোবাসা ছাড়া আর কিছুই করিনি। এভাবে নারীর বিরুদ্ধে নারীকে দাঁড় করানোটা তোমার উচিত হয়নি। তোমার জায়গায় কোনো ছেলে এ কথা বললে অন্য বিষয় ছিল।’
সুইফটের টুইটের জবাবে নিকি আবার লেখেন, ‘তুমি মনে হয় আমার টুইট ভালো করে পড়নি। আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। কিন্তু তুমি বিষয়টি নিয়ে কথা বলছ। আমি অবাক হয়েছি কেন তুমি আমাকে টুইট করছ যখন আমি সব পরিস্কার করে দিয়েছি।’
এরপর বিষয়টি পরিস্কার করে নিকি লেখেন, ‘আমি টেইলরকে উদ্দেশ্য করে কিছু বলিনি। সুতরাং সমস্যা কোথায়? শ্বেতাঙ্গ মিডিয়া এবং তাদের কৌশল। খুবই দুঃখজনক। এটাই তারা চায়।’
এরপর কিছুটা নরম সুরে কথা বলেন টেইলর সুইফট। তিনি বলেন, ‘আমি যদি জিতে যাই, দয়া করে আমার সঙ্গে মঞ্চে আসবে। আমি যে মঞ্চেই যাই সেখানেই তোমার আমন্ত্রণ রইল।’
এমটিভি ভিডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন না পেলেও ভিএমএ অ্যাওয়ার্ডে ঠিকই মনোনয়ন পেয়েছেন নিকি মিনাজ। দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ