• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আদিতমারীতে হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

Lalmonirhat_Madok_Pic-e1437639377629লালমনিরহাট প্রতিনিধি: লালমনিহাটের গোয়েন্দ (ডিবি) পুলিশ এক হাজার দুই বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইটি মোটর সাইকেল আটক করেছে।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালিরহাট নামক স্থান থেকে আটক করা হয়।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দ পুলিশের একটি দল কালিহাটে অভিযান চালিয়ে দুইটি মোটর সাইকেল আটক করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেল ও ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ মোটর সাইকেল ও বস্তা তল্লাশী করে এক হাজার দুই বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ