• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

চিরিরবন্দরে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় শিক্ষক আটক

Chirirbandarচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে অবসরপ্রাপ্ত বিজিবির স্ত্রী ও স্কুল শিক্ষককে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে থানা হাজতে সোপর্দ করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আটক বিজিবির স্ত্রী রোকসানা ইয়াছমিন লুবনা (৩৫) ও  দুই সন্তানের জননী সন্তানদের লেখাপড়ার জন্য চিরিরবন্দর স্টেশন রোডস্থ মোজাফফরের বাসায় ভাড়া থাকতো। পিলখানা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী বিজিবি নাজমুল ইসলাম জেলখানায় অবস্থান করায় ও স্ত্রী লুবনা ভাড়া বাসায় একাকী থাকার সুযোগে  চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান (২৯) ওই বাসায় যাতায়াত শুরু করে। এতে তাদের মাঝে মন দেয়ানেয়া শুরু হয়। একপর্যায় ওই ভালবাসা দৈহিক সম্পর্কে রুপ নেয়। এলাকাবাসী বিষয়টি আঁচ  করতে পেরে কানাঘুষা শুরু করে। ঘটনার দিন বৃহস্পতিবার বেলা ১১টায় ভাড়াটিয়া বাসা স্টেশন রোড সরকার সুপার মার্কেটের পূর্ব পার্শ্বে মাহফুজ প্রবেশ করে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশে খবর দিলে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান ওই বাড়ী অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরে থানার শ্রীঘরে আটকে রাখে।

আটক স্কুল শিক্ষক উপজেলার গছাহার শাহাপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র ও লুবনা একই গ্রামের আব্দুর রউফ বেগের কন্যা বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একজন অভিভাবক জানান, এ ধরনের প্রতিষ্ঠানে কোন ভরসায় মেয়েকে পড়াবো। তিনি নিজ সন্তানকে ওই প্রতিষ্ঠানে না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও তিনি সকল অভিভাবককে ঘটনাটি গুরুত্বের সাথে দেখার আহবান জানান।

উল্লেখ্য যে, এর আগে ওই প্রতিষ্ঠানে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে জনৈক শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকার প্রেম কাহিনীর ঘটনা এখনও মানুষের মুখে মুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ