• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

BNP PICদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া’র ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক মো. তৈমুল ইসলাম, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দক, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, পৌর মহিলাদলের আহবায়ক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, জেলা সদস্য মাসুদ, রানা, কোরবান, রবিউল ইসলাম শামিম, জাহান আলম সুমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, সদস্য স্বপন, স্বেচ্ছাবেক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান সাজু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, জেলা জাসাসের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা তরুন দলের আহবায়ক হাজী মনি, যুগ্ম আহবায়ক হাছান এ নবাব, বিএনপি নেতা মো. হানিফ, আমিনুজ্জামান টুকু, আজহারুল ইসলাম দুলুসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালী বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, জেলা জাসাস ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন পৌর বিএনপি’ সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা।
এর আগে পৌর মহিলা দলের উদ্যোগে বাদ আসর জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পৌর মহিলাদলের আহবায়ক শাহিন সুলতানা বিউটি, মহিলা দল নেত্রী জিনাত আরা, নাহিদ পারভীন, আনোয়ারা, লাকিসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ