• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |

খুলনায় খাদ্য কর্মকর্তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

khulna_munna_ML1_613184817খুলনা: খুলনায় শেফালী রানী বণিক(৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সজল বণিক(২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার(৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিউমার্কেট টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। শেফালী রানী বণিক সাবেক খাদ্য কর্মকর্তা মৃত গোবিন্দ লাল বণিকের স্ত্রী।
এলাকাবাসীর ধারণা, সন্ধ্যার পর ওই বাসায় ডাকাতরা ডাকাতির উদ্দেশে ঢোকে। এ সময় শেফালী রানীকে একা পেয়ে তাকে কুপিয়ে হত্যা করে তারা। শেফালী রানীর দুই ছেলে। একজন ভারতে থাকেন। অন্যজন ঘটনার সময় বাসায় ছিলেন না।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ