• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ময়মনসিংহে স্ত্রীর হাতে স্বামী খুন

খুনময়মনসিংহ: পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহের ভালুকায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তার পাষণ্ড স্ত্রী। নিহতের নাম বিল্লাল হোসেন (৩০)।  শুক্রবার ভোরে উপজেলার বগাজান গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিল্লালের স্ত্রী মোর্শেদা বেগমকে (২৪) আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বগাজান গ্রামের আব্দুল হালিমের ছেলে বিল্লাল হোসেন (৩০) দশ বছর আগে একই উপজেলার কাইচান গ্রামের শরাফত আলীর মেয়ে মোর্শেদাকে বিয়ে করেন।

শুক্রবার ভোরে হঠাৎ বিল্লালের ডাক-চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন ঘর থেকে বের হন। তখন বিল্লাল হোসেনকে তার স্ত্রী মোর্শেদা দা দিয়ে কোপাচ্ছিলেন।

পরে গুরুতর অবস্থায় বিল্লালকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিল্লাল মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হযরত আলী জানান, সংসারের অভাব অনটনের জের ধরেই স্ত্রী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ