• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ভূমিকম্পের পূর্বাভাষ জানাবে স্মার্টফোন

New Rose Cafe, Saidpur

ccnewsপ্রযুক্তি ডেস্ক: আবহাওয়া অফিস খেবে পাওয়া ঝড়-বাদলের পূর্বাভাষ জেনে বাঁচানো যায় জানমাল। কিন্ত ভূমিকম্পের আগাম বার্তা জানানোর মতো প্রযুক্তি এখনো আসেনি আবহাওয়াবিদদের কাছে। আচমকা ভূমিকম্পে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ হয় মারাত্মক। এই বিপর্যয় থেকে এবার রক্ষা পাওয়ার সুযোগ করে দিল স্মার্টফোন। ভূকম্পনের আগেই এখন বিপদসংকেত জানিয়ে দিবে স্মার্টফোন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং ডয়েচ টেলিকমের একদল প্রযুক্তিবিদ স্মার্টফোনের জন্য এমনই একটি নতুন অ্যাপ তৈরি করতে সক্ষম হয়েছেন। এটি সেনসর হিসেবে ভূমিকম্পের পূর্বাভাষ জানিয়ে দিয়ে মানুষকে জানমাল রক্ষা করতে সহায়তা করবে।

মাই সেক (MyShake) নামের এই যুগান্তকারী অ্যাপটি মোশন সেন্সরের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা যে কোনো স্মার্টফোনেই ব্যবহার করা যাবে। পরীক্ষামূলকভাবে এটি এরই মধ্যে যুক্ত করা হয়েছে গুগল প্লে স্টোরে। সেখান থেকে যে কেউ এখন MyShake অ্যাপটি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি।

স্মার্টফোনে এই অ্যাপটি ইনস্টল করলে ভুমিকম্প হওয়ার কয়েক মিনিট আগেই মাত্রা ও ব্যাপকতাসহ এর যাবতীয় তথ্য পৌঁছে যাবে ব্যবহারকারীদের কাছে। নেপাল, পেরু আর জাপানের মত ভূমিকম্পপ্রবণ দেশে এই অ্যাপে থাকছে বিশেষ ব্যবস্থা। এইসব দেশে ভূমিকম্পের জন্য কোনও গ্রাউন্ড বেস সেসমিক নেটওয়ার্ক নেই, অথচ লক্ষাধিক স্মার্টফোন ব্যবহারকারী আছে।

এবার স্মাটফোনই ব্যবহারকারীদের জানিয়ে দিবে ভূকম্পনের পূর্বাভাষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ