বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শান্তি ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তরা শান্তি ত্রিপুরাকে তার গালেংগ্যাপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুর রহমান জানিয়েছেন, গালেংগ্যা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শান্তি ত্রিপুরা জেএসএসের প্রাক্তন কর্মী ছিলেন। তাকে রাতে বাড়ি থেকে ডেকে দুর্গম জঙ্গল এলাকায় নিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা হয়েছে।