• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

সীতাকুণ্ডে যুবলীগ নেতা খুন

খুনচট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সদস্য রেয়াজ উদ্দিন নয়ন(২৭) দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে মহালঙ্গা গ্রামের মোল্লা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আসন্ন নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিনের পক্ষে প্রচারণা শেষ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা শেষ করে বাড়ি ফিলছিলেন নয়ন। রাত ৮টার দিকে মোল্লা মার্কেটের সামনে অতর্কিতভাবে ২০ থেকে ২৫ জনের একটি দল তার উপর হামলা চালায়। তারা শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। পরে রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

এদিকে দলের সদস্য হত্যার বিচার দাবি করেছেন বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাইদুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ