• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

রাজশাহীতে হোটেলে কিশোরীকে গণধর্ষণ

ধর্ষনরাজশাহী: রাজশাহী শহরের সোনাদিঘী মোড়ে অবস্থিত একটি হোটেলে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ কাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বুধবার সোনাদিঘীর মোড়ে অবস্থিত ভাই ভাই হোটেলে রাতভর এ গণধর্ষণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একটি অটোরিকশায় করে ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশার চালককে আটক করেছে।

রনি নামের ওই অটোরিকশার চালক রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার মৃত দলিল মণ্ডলের ছেলে। ধর্ষণের শিকার ওই কিশোরীর আনুমানিক বয়স ১৪ বছর। তার বাড়ি একই জেলার নাচোলের আমনুরা এলাকায়।

জানা গেছে, গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রি খোকনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরীর। ওই সম্পর্কের সূত্র ধরে বুধবার বিকেলে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক খোকন তাকে রাজশাহীতে ডেকে নিয়ে আসে।

মেডিক্যাল পুলিশকে ওই কিশোরী জানায়, রাজশাহীতে আনার পরে খোকন তাকে নিয়ে ভাই ভাই হোটেলে ওঠে। এরপর তাকে রাতভর ধর্ষণ করা হয়। এর সঙ্গে হোটেলের কর্মচারীরাও জড়িত রয়েছে বলে জানায় সে।

মেডিক্যাল পুলিশের একটি সূত্র দাবি করেছে, হোটেলের কর্মচারীদের সহযোগিতায় মেয়েটিকে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে খোকন তার বন্ধু রনিকে ডেকে নিয়ে অটোরিকশায় করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ