• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে বিএনপি নেতা খুন

খুনযশোর : যশোরে এক ওয়ার্ড বিএনপির সভাপতি খুন হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমাইল বাজারে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। নিহত ইদ্রিস আলী সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের আব্দুল কাশেম মুন্সির ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, মাগরিবের নামাজের পর সাতমাইল বাজারে ইদ্রিস আলী তার কাঠের দোকানে বসে ছিলেন। এসময় ২/৩টি মোটর সাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে আসে। তারা মোটরসাইকেলের ওপর বসে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদ্রিস আলী মারা যান।

তিনি আরো জানান, স্থানীয় আওয়ামী লীগের নান্নু গ্রুপের সঙ্গে ইদ্রিস আলীর বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের দায়িত্ব থাকা কোতোয়ালি থানার কনেস্টবল রুহুল আমিন জানান, ইদ্রিস আলীর তিনটি গুলি লেগেছে। এরমধ্যে বুকের বাম পাশে দুটি এবং একটি মাথায় গুলি লাগে।

উল্লেখ্য, ইদ্রিস আলী এক সময় চরমপন্থি বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এমএল) এর সক্রিয় সদস্য ছিলেন। ১৯৯৮ সালে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন করতেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ