• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুলি করে ১০০ ভরি স্বর্ণালংকার ছিনতাই

136204_1বরিশাল: বরিশালে জুয়েলার্সের মালিকের ছেলের পায়ে গুলি করে ১০০ ভরি সোনাসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নগরীর দীনবন্ধু সেন সড়কে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত মিরাজুল হককে (৩০) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিরাজুল হক জানান, রাতে নগরীর গির্জা মহল্লায় নিজেদের হক জুয়েলার্স বন্ধ করে তিনি ও তার ভাই সিরাজুল হক প্রায় ১০০ ভরি সোনাভর্তি ব্রিফকেস হাতে নিয়ে অটোরিকশাযোগে দীনবন্ধু সেন রোডস্থ বাড়ির (হক ম্যানশন) উদ্দেশে রওনা দেন।

রাত সাড়ে ৯টার দিকে ওই সড়কে বাংলাদেশ ব্যাংকের সামনে আসলে প্রথমে একটি মোটরসাইকেলযোগে দুজন এসে আটোরিকশাটির গতিরোধ করে। পরে আরো একটি মোটরসাইকেলে তিন জন এসে অটোরিকশার চাকায় গুলি করে।

এরপরই মিরাজুল হকের হাতে থাকা সোনার ব্রিফকেস নিয়ে টানাহেঁচড়া শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা মিরাজুল হকের ডান পায়ে গুলি করে ব্রিফকেসটি নিয়ে পালিয়ে যায়।

দুই ভাইয়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সৌরভ সুতার জানান, মিরাজুল হকের পায়ে তাৎক্ষণিকভাবে এক্স-রে করে ডান পায়ের হাটুর নিচে গুলি দেখা গেছে। তাই জরুরি ভিত্তিতে অপারেশনের জন্য তাকে ওটিতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রপালিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আব্দুর রউফ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে এলার্ট ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ