• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণ

ধর্ষণপাবনা: একদল দুর্বৃত্ত অস্ত্রর মুখে গণধর্ষণ করেছে পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে। জেলার সাঁথিয়া উপজেলার পুণ্ডুড়িয়া গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফরিদ, হাফিজুল, আদেল ও ফজলু জোর করে অনার্স পড়ুয়া ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে তারা বাড়ির পাশে একটি খালের মধ্যে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় বেরেন্দ্র মোহনের বাড়িতে ‘হরিবাসর’ শেষে লোকজন ওই খালের পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষিতার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষকের দল ধর্ষিতাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ধর্ষিতার স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে উল্লিখিতদের আসামি করে মামলা করা হয়েছে। তবে এখনও কোনো আসামি ধরা পড়েনি। পুলিশ ধর্ষকদের ধরতে অভিযানে রয়েছে। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ