• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইমরান এইচ সরকারের চাচাতো ভাই খুন

খুনকুড়িগ্রাম: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের চাচাতো ভাই দাতাউর রহমান (২৬) খুন হয়েছেন। রবিবার দুপুরে স্থানীয় জিঞ্জিরাম নদীর পাশে বাঁশ ঝাড় থেকে রৌমারী থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

দাতাউর রৌমারীর লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

নিহতের মা হনুফা বেগম জানান, ‘শনিবার দিনের বেলা অভিমান করে বাড়ি থেকে বের হলেও দাতাউর রাত ১০টার দিকে বাড়িতে এসে ভাত খায়। পরে অনেক রাত পর্যন্ত বালিয়ামারী বাজারে একটি চায়ের দোকানে টিভি দেখে।’

তিনি বলেন, সেখান থেকে বালিয়ামারী বাজার সংলগ্ন নিজেদের অপর একটি বাড়িতে চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে ঘুমায় দাতাউর। এরপর কী হয়েছে, তা কেউ বলতে পারছে না।

যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী জানান, রৌমারী থানার এসআই মশিউর রহমান ও এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ও আলামত সংগ্রহ করেছে।

রৌমারী থানার এসআই মশিউর রহমান জানান, ‘স্থানীয়রা খবর দিলে দুপুর সোয়া ২টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দাতাউর রহমানকে হত্যা করে লাশ বাঁশ ঝাড়ের জঙ্গলে ঝুলিয়ে রেখে গেছে।’

তিনি আরো জানান, ঝুলন্ত লাশের পাশে দুই ধরনের দুটি স্যান্ডেল, কয়েকটি পরিত্যক্ত ব্লেড ও সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থলের মাটিতে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। সেখানে পোড়া মবিল পড়ে আছে। আবার লাশের শরীরও মবিল দিয়ে মাখনো। তার গলায় গামছা প্যাঁচানো ছিল।

এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ