• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিন্দু ধর্মাবলম্বীদের হত্যার হুমকি, লিফলেট বিতরণ

204171_1চাঁদপুর: হাজীগঞ্জের একটি গ্রামে মামলা তুলে নিতে রাতের আঁধারে হিন্দুধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি হত্যার হুমকি দিয়ে লিফলেট ছড়ানো হয়েছে। এ ঘটনায় এলাকার হিন্দুসম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কম্পিউটার কম্পোজ করা লিফলেটটি কে বা কারা ছড়িয়েছে, তা উল্লেখ নেই লিফলেটে। তবে ভুক্তভোগী পরিবারগুলো তাদের পূর্বপরিচিত একটি পরিবারের প্রতি সন্দেহ প্রকাশ করছে। লিফলেটটি একেবারে যে হাওয়ায় ভেসে এসেছে তা ঐ পরিবারগুলো মানতে রাজী না। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের সর্বতারা গ্রামের হিন্দু অধ্যুষিত এলাকায়। এ বিষয়ে ভূক্তভোগীদের পক্ষ থেকে ডায়েরী করা হবে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের সর্বতারা গ্রামে।

লিফলেটে সতর্ক করে দেয়া হয়, লিফলেটের পাওয়ার বিষয়টি কাউকে জানালে এর পরিণতি হবে মৃত্যু।

স্থানীয় হিন্দু পরিবারগুলোর সূত্রে জানা যায়, গত শনিবার ভোর বেলা ঘুম থেকে উঠে দেখেন কারো বাড়ির উঠানে, কারো বসত ঘরের সামনে কিংবা কারো একেবারে ঘরের ভিতর দরজার সামনে ছোট একটি লিফলেট পড়ে থাকতে দেখে। লিফলেটে হত্যা করার হুমকি দেয়া হয় আর তা পড়ে যে যার ভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এর পরে লিফলেটের ঘটনাটি জানাজানির পরে দেখা যায় একই এলাকার দুলাল তালুকদার বাড়ি, দীপক হাওলাদার বাড়ি, ঠাকুর বাড়ি, ডাক্তার বাড়ি, সহদেব ওরফে সিদ্ধার বাড়ি, নিমাই পন্ডিত বাড়ি, নয়ন বিশ্বানের দোকানের বিভিন্নস্থানে একই ধরনের লিফলেট পাওয়া যায়।

লিফলেটের লিখাটি হুবহু এরকম ‘‘দুলাল তালুকদার, কিলটন, বাবুল চক্রবর্তী, সহদেব, দিপক ও নয়ন, নিমাই পন্ডিত, নিবাস তোমাদেরকে অনুরোধ করিতেছি যে তোমরা দয়া করে আমাদের বউমাকে ফিরত দেও এবং আমাদের নামে মামলাগুলো উঠিয়ে নেও ভাল হবে। তা নাহলে তোমাদের সকলের লাশ পাওয়া যাবে, মাথা থাকবে একজায়গায়, হাত থাকবে একজায়গায়, বডি থাকবে আরেক জাগায়। এবং এই কথা কাউকে যদি কাউকে জানাও ভাল হবেনা বলে দিলাম, মৃত্যু অবদারিত‘‘।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ