• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

হিলিতে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু খুন

Footageসিসি নিউজ: দিনাজপুরের হাকিমপুর হিলিতে ৪ বছরের শিশু আবতাহিকে অপহরণের পর ৩০  লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অবশেষে তাকে হত্যা করেছে অপহরণকারীরা। অপহৃত ওই শিশুর বস্তা বন্দী লাশ পাশ্ববর্তী বাড়ির একটি ছাদ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির মালিক আমজাদ আলী (৫০) ও ছেলে সামিউল (২০)কে আটক করা হয়েছে।
শিশু আবতাহি (৪) হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে রাত ভোর বিক্ষোভ মিছিল হয়েছে হিলিতে। বিক্ষুদ্ধ এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করেছে।
হাকিমপুর মুহাড়াপাড়ার বাড়ির বারান্দায় আপন মনে ধেলাধূলা করার সময় সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সে নিখোঁজ হয় ৪ বছরের শিশু আবতাহি । অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার রাতে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি করে শিশুর বাবা প্রিন্সিপাল অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদ ।
মঙ্গলবার সকালে নিখোঁজ শিশুটির অভিভাবকের কাছে মুঠো ফোনে  ম্যাসেজের মাধ্যমে  ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি থানায় জানান অপহৃত শিশুটি বাবা হাকিমপুর মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদ।
পুলিশ ওই মুঠো ফোনের নম্বর ট্রেক করে অপহরণকারীদের স্থান চিহিৃত করে। পরে মুহাড়াপাড়াস্থ পাশ্বের আমজাদ আলীর বাড়ির ছাদ থেকে শিশু আবতাহিদের বস্তা বন্দী লাশ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে পুলিশ। অধ্যাপক আলহাজ্ব মামুনুর রশিদ আজাদের একমাত্র সন্তান আবতাহি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেসুর রহমান ছুঁটিতে রয়েছে। তার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরানুল কবির জানান, শিশুটি আমরা জীবিত অস্থায় উদ্ধার করতে না পারলেও লাশ লাশ উদ্ধার করেছি। অপহরণের পর৩০  লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করেছে পাশ্ববর্তী বাড়ির লোকজন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা আমজাদ আলী (৫০) ও তার ছেলে সামিউলকে (২০) গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এদিকে শিশু আবতাহি (৪) হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে রাত ভোর বিক্ষোভ মিছিল হয়েছে হিলিতে। বিক্ষুদ্ধ এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ