• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

সন্তানের সামনে বাবাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

হত্যানরসিংদী: পহেলা বৈশাখী মেলা থেকে বাসায় ফেরার পথে দুই সন্তানের সামনে জহিরুল (৩২) এক দিনমজুরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহিরুল গালিমপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে ভিরিন্দা গ্রামের মেলা থেকে দুই ছেলেসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে রিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দুই বছর পূর্বে দুর্বৃত্তরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহিরুলের পিতাকেও হত্যা করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ