• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

ধর্ষনঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় ১২ বছরের এক মেয়েশিশুকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, শিশুটির বাড়ি দক্ষিণখান এলাকায়। গত সোমবার প্রতিবেশী শিমলা নামের এক নারী শিশুটিকে রামপুরা এলাকায় নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়। ওই বাড়িতে শিশুটিকে শাহরিয়ার রিয়ন নামের এক যুবক ধর্ষণ করে। এরপর আরো তিনজন তাকে ধর্ষণ করে। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে র‌্যাব ওই বাড়িতে অভিযান চালায়। পরে শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ওই বাসা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, রামপুরার ওই বাসায় শিমলা মাঝে মধ্যে শাহরিয়ারের সঙ্গে থাকত। তারা গত বুধবার শিশুটির বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করে। শিশুটির বাবা ওই দিনই র‌্যাবের কাছে অভিযোগ করেন।

শিশুটির বাবা দক্ষিণখান থানায় গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। শাহরিয়ার ছাড়া অন্য আসামিরা হলো ফাতেমা আক্তার, জুলিয়া আক্তার, নাসির, জুয়েল ও ইমন। শাহরিয়ারকে দক্ষিণখান থানায় রাখা হয়েছে।

শিশুটির বাবা গাড়িচালক ও মা নার্স বলে র‌্যাব জানিয়েছে। মা ও বাবা দীর্ঘ সময় বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী শিমলা শিশুটি ও তার এক বান্ধবীর সঙ্গে সখ্য গড়ে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ