• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে জ্বীনের বাদশা আটক

আটকবিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সাইফুল ইসলাম (২২) নামের এক কথিত জ্বীনের বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার ডোমার উপজেলার আন্ধারুর মোড় নামকস্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী সবুজপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে ডোমার থানার এস আই আসাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আন্ধারুর মোড় নামকস্থান থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড, চুরি, ছিনতাই এবং জ্বীনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারনা করার বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত কিছুদিন আগে জ্বীনের বাদশা সেজে সাধারন মানুষের সাথে প্রতারনা করার অভিযোগেও তাকে আটক করেছিল পুলিশ। সে সময় তার কাছ থেকে বিকাশ একাউন্ট সম্বলিত ৭০/৮০টি সিমকার্ড, একাধিক মোবাইল উদ্ধার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ