• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নৌকা প্রতীকের কর্মীকে পিটিয়ে হত্যা

হত্যাযশোর: যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণায় গিয়ে সুমন মণ্ডল (২২) নামে নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমন মণ্ডল উপজেলার মজিদপুর ইউনিয়নের কুসুলদিয়া গ্রামের গোপাল মণ্ডলের ছেলে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার বলেন, ‘রবিবার রাতে তার কর্মীরা মির্জাপুর গ্রামে প্রচারণায় যান। পরে বাড়ি ফেরার সময় সুমন মণ্ডল নামে এক কর্মীকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু বকর আবু’র কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘এক যুবককে পিটিয়ে হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ