• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ ছিনতাই

ছিনতাইঝিনাইদহ: জেলা শহরের জিরো পয়েন্টে পূবালী ব্যাংকের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। শহরের হামদ বাসস্ট্যান্ড এলাকার রেজাউল ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী তিনি।

রোববার (২৯ মে ) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফারুক হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত তেমন গুরুতর নয়।

চিকিৎসাধীন ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, সকালে নগদ ১০ লাখ ৮ হাজার টাকা নিয়ে শহরের পায়রা চত্বরের পূবালী ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের শাখায় ঢোকার মুহূর্তে মোটরসাইকেল আরোহী তিন থেকে চার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি মাথায় লাগায় তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ