• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

বাগেরহাটে আ.লীগ কর্মী ও খামারীকে কুপিয়ে হত্যা

হত্যাবাগেরহাট: বাগেরহাটে পৃথক ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মকফার চৌধুরী (৬৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এদিকে, মোড়েলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে নিজ চিংড়ি ঘের থেকে শেখ রফিকুল ইসলামের (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চৌধুরী বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে মকফার চৌধুরীকে (৬৫) প্রতিপক্ষের এনায়েত চৌধুরীর লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় অন্তত ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খাইরুল আনাম জানান, নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এদিকে, মোরেলগঞ্জ উপজেলার শেখ রফিকুল ইসলাম (৩৫) নামে এক চিংড়ি খামারিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রফিকুলের লাশ খামারে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত চিংড়ি খামারি খারুইখালী গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।

নিহতের পরিবারের দাবি, শুক্রবার রাতে স্থানীয় মুন্সিহাট থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা রফিকুলকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস জানান, চিংড়ি খামার নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ