• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাকুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শনিবার রাতে আরিফুল ইসলাম সুজন (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সুজন ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের আবু তাহের দর্জির ছেলে। তিনি মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে তারাবির নামাজ পড়ে সুজন বাড়ি থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। সুজনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ