• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

ফেসবুকে নারীর ‘আপত্তিকর’ ছবি, যুবক গ্রেফতার

আটকঢাকা: ফেসবুকে নারীর ‘আপত্তিকর’ ছবি প্রকাশ করার অভিযোগে রাজধানীতে প্রদীপ কুমার ওরফে প্রবীর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গেণ্ডারিয়া থেকে ওই যুবককে গ্রেফতারের পর দুদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
ফেসবুকে ছবিগুলো দেখে রবিবার রাতে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন ওই নারীর ছেলে। তিনি অভিযোগ করেন, প্রদীপ তার মাকে হুমকি দিচ্ছিলেন।
পুলিশ জানায়, প্রদীপ ও ওই নারী দুজনই ইসকন মন্দিরের ভক্ত। তারা স্বামীবাগ এলাকায় থাকেন। মন্দিরে আসা-যাওয়ার সূত্রে তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দুজনের ‘অন্তরঙ্গ মুহূর্তের’ কিছু ছবি সম্প্রতি প্রদীপ ফেসবুকে প্রকাশ করেন।
গেণ্ডারিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ওই নারী ভারতে অবস্থান করায় তার ভাষ্য নেয়া সম্ভব হয়নি। তবে প্রদীপ কুমারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুজনের আপত্তিকর কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জানায়, দুজনের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ওই নারী সম্পর্ক রাখতে না চাইলে প্রদীপ ক্ষিপ্ত হয়ে তার ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে ‘দুজনের অন্তরঙ্গ’’ ছবি প্রকাশ করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে প্রদীপকে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ডে চাওয়া হলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ