• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ৬০ লাখ টাকা চাঁদা আদায়

Awamilig Cader Crime-Jhenaidah(2)ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে দুই বছরে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার।  হরিনাকুন্ডু পৌরসভা ও ওসির দোহায় দিয়ে চলছে এই চাঁদাবাজি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ৭০০ মটরভ্যান, নসিমন, করিমন, আলসসাধুসহ একাধিক গাড়ি থেকে প্রতিনিয়ত ১০ টাকা ও মাসে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে। সাথে হরিনাকুন্ডু পৌরসভার ১০ টাকার চাঁদা আদায়ের রশিদ নামে ১০ টাকার রশিদ হাতে ধরিয়ে দেয়া হচ্ছে।
আরো জানা গেছে যে, হরিনাকুন্ডু থানার ওসির ও পৌরসভার দোহায় দিয়ে দীর্ঘ দুই বছর ধরে বিপুল অঙ্কের চাঁদা আদায় করে নিজেদের পকেট ভরছে বলে একাধিক গাড়ির মালিকেরা সাংবাদিক কে জানিয়েছেন। হরিনাকুন্ডু থানার ওসির ও পৌরসভার দোহায় দিয়ে বিপুল অঙ্কের চাঁদা আদায় করলেও বাস্তবে ওসি সাহেবের নিকটে ও পৌরসভায় কোন প্রকার টাকা জমা হয়না বলে জানিয়েছেন একটি বিশ্বস্ত সুত্র।
জাতীয় রিক্সা ভ্যান প্রমিক ফেডারশনের ঝিনাইদহের সেক্রেটারি জামাল ও হরিনাকুন্ডুর সভাপতি সাহাবুদ্দিন ও  সেক্রেটারি শরিফুল জানিয়েছেন, প্রায় ৭০০ রিক্সাভ্যান ও অন্যন্ন ছোট বাহন থেকে প্রায় ৩ বছর যাবৎ অবৈধ ভাবে জোর পুর্বক প্রায় অর্ধকোটি টাকা আদায় করছে আওয়ামিলীগের ক্যাডার নামধারি ঝিনাইদহের হরিনাকুন্ডুর ঝড়ু, মারুফ, চাঁন, জহুরুল ও নাজের।
তবে তারা এমন অভিযোগ অস্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ