• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সূত্রাপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

হত্যাঢাকা: রাজধানীর সূত্রাপুর থানার ধোলাইখালের রোকনপুরে রাজীব হাসান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রাজীব হাসান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-অর্থ সম্পাদক বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে গুলিবিদ্ধ রাজীব হাসানকে সেখানে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। রাজীবের মাথায় তিনটি গুলির ক্ষত চিহ্ন দেখা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার বলেন, রোকনপুরের সড়কে গুলিবিদ্ধ অবস্থায় রাজীব পড়ে ছিলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, কারা কেন তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। সকাল নয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ