• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

বদরগঞ্জে ঈদের দিন গৃহবধূকে পিটিয়ে হত্যা

Badarganj photo 09.07.16আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী মুন্সিপাড়া গ্রামে এঘটনা ঘটে। লাশের ময়না তদন্ত শেষে পারিবারিক কবস্থানে দাফন সম্পন্ন করা হয়। এব্যাপারে বদরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী মুন্সিপাড়ার আপেল মাহমুদের ছেলে তৈয়ব আলীর সাথে পার্শ্ববর্তী রাধানগর ইউনিয়নের খামারপাড়ার সানারুল হকের মেয়ে সুমি বেগমের বিয়ে হয় সাত মাস পুর্বে। বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে সব সময় কোলহ বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার দুপুরে কোলহ বিবাদের এক পর্যায়ে পাষন্ড স্বামী তৈয়ব আলী স্ত্রী সুমি বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। মারপিটের আঘাতে গৃহবধূ সুমি বেগম মৃত্যুর কোলে ঢলে পড়লে ঘটনার বেগতিক দেখে তার স্বামী গলায় ওড়না পেচিয়ে ঘরের বর্গায় ঝুলিয়ে রাখার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত সুমিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য তাগিদ দেয়। কিন্তু তার স্বামী মুমুর্ষ স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক জান্নাত আলীকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় সুমির মৃত্যু হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে ঘাতক স্বামী আত্মহত্যা বলে এলাকায় প্রচার করে। খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে প্রেরণ করে। এঘটনায় বদরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।

এবিষয়ে নিহতের মাতা আনজুয়ারা বেগম জানান, গত সপ্তাহে আমার মেয়ে সুমি আমাদের এখানে বেড়াতে এসেছিল। মঙ্গলবার তার স্বামী তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর ঈদের দিন সুযোগ বুঝে তাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, সুমির অস্বাভাবিক মৃত্যুতে বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ