মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মনিরা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার দেবর। রোববার রাতে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মনিরা খাতুনের শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে আটক করেছে। ঘাতক দেবর এরশাদ মোল্লা পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানান, রোববার রাত ১০টার দিকে রতনপুর গ্রামের বাবু মোল্লার স্ত্রী মনিরা খাতুনকে তার দেবর এরশাদ মোল্লা গলাটিপে হত্যা করে। খরব পেয়ে রাত দেড়টার দিকে মুজিবনগর থানার পুলিশ লাশ উদ্ধার এবং মনিরার স্বামী বাবু মোল্লা, শ্বশুর সারু মোল্লা ও শাশুড়ি কল্পনা খাতুনকে আটক করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল জানান, মনিরা খাতুনকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।